কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৪:১৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধের দিন বড় সমাবেশ করার আহ্বান ডিএমপি কমিশনারের

বুধবার লালবাগে হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি : সংগৃহীত
বুধবার লালবাগে হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি : সংগৃহীত

জনগণকে কষ্ট না দিয়ে ছুটির দিনে বড় রাজনৈতিক সমাবেশ আয়োজন করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আরও পড়ুন : সোহরাওয়ার্দী বা নয়াপল্টন পাচ্ছে না বিএনপি

বুধবার (২৬ জুলাই) দুপুরে তাজিয়া মিছিল উপলক্ষে রাজধানীর লালবাগে হোসেনি দালান ইমামবাড়ায় ডিএমপির পক্ষ থেকে নেওয়া নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে রাজনৈতিক নেতাদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। আমরা পর্যালোচনা শেষে কয়েকটি দলকে অনুমতি দেব। যারা অনুমতি পাবেন, রাজনৈতিক সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের কর্তব্য। আমি আপনাদের (গণমাধ্যমের) মাধ্যমে সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করব, ওয়ার্কিং ডেতে বিশাল বিশাল সমাবেশ করে ঢাকার লাখ লাখ মানুষকে থামিয়ে, রাস্তা আটকে রাখার বিষয়টি মাথায় রেখে, ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনা পরিবর্তন করে বন্ধের দিনে নিয়ে যান।’

আরও পড়ুন : দেশে নির্বাচন নয়, অস্বাভাবিক পরিস্থিতি চায় বিএনপি : প্রধানমন্ত্রী

এ সময় ডিএমপি কমিশনার আরও বলেন, ‘সমাবেশে লাঠিসোঁটা ও ব্যাগ আনা যাবে না। ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক থাকতে পারে। আর আমি রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, আপনারা কর্মসূচি করেন কিন্তু জনগণকে কষ্ট না দিয়ে। ভবিষ্যতে জনগণ অতিষ্ঠ হয়ে গেলে হয়তো সাধারণ মানুষের কথা চিন্তা করে এসব সমাবেশের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করতে হতে পারে বলেও জানান তিনি।’

আরও পড়ুন : সমাবেশ সফল করতে নগরবাসীকে জামায়াতের আহ্বান

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১০

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১১

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১২

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৩

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৪

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৫

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৬

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৭

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৮

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৯

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

২০
X