কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৮:৪৩ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিন : লেবার পার্টি

শিক্ষার্থীদের ন্যায্য দাবি নেওয়ার আহ্বান লেবার পার্টির। ছবি : কালবেলা
শিক্ষার্থীদের ন্যায্য দাবি নেওয়ার আহ্বান লেবার পার্টির। ছবি : কালবেলা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ‘ন্যায়সঙ্গত’ উল্লেখ করে অবিলম্বে তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটভুক্ত বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের মাওলানা আব্দুল মতিন মিলনায়তনে বাংলাদেশ ছাত্রমিশন আয়োজিত এক প্রতিবাদ সভায় সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলা ও শিক্ষার্থী নিহতের প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়।

ফারুক রহমান বলেন, দেশে আজকে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, ভোটাধিকার নেই, শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলেছে। সংকট উত্তোরণে এই সরকারকে বিদায় করতে হবে। এ জন্য চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মো. হাবিবুল্লাহ বলেন, বায়ান্নের ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের সকল সংকটে ছাত্রসমাজ ঐতিহাসিক ভূমিকা রেখেছে। বাংলাদেশ ছাত্রমিশন রাজপথে আছে, ভবিষ্যতেও থাকবে।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মো. আমিনুল ইসলাম, মুখপাত্র মো. শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, কেন্দ্রীয় সদস্য ইব্রাহিম, নিয়ামুল ইসলাম সিয়াম প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X