কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলনকারীদের উসকে দিয়ে ফায়দা লুটতে চায় বিএনপি : নাছিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় দলটির নেতারা। ছবি : কালবেলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় দলটির নেতারা। ছবি : কালবেলা

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমাদের তরুণ প্রজন্ম, আগামীর ভবিষ্যৎদের বিপথগামী করছে। এরা কোটা আন্দোলনকারীদের সন্ত্রাসের পথে হামলা করতে উসকানি দিচ্ছে। এরা চায় পরিস্থিতির অবনতি ঘটিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, আন্দোলনের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এই জনদুর্ভোগ দেশের মানুষ মেনে নিতে পারে না। ছাত্রছাত্রীদের কাঁধে ভর দিয়ে একটি গোষ্ঠী জনদুর্ভোগ সৃষ্টি করবে এটি আমরা মেনে নিতে পারি না। আমরা মনে করি আদালতে যে বিষয়ে বিচারাধীন আছে সেটি আদালতে ফয়সালা হবে। আদালতের ফয়সালার পর যদি সরকারের কাছে কোনো সুযোগ আসে তাহলে অবশ্যই সরকার এর সুষ্ঠু ও সুন্দর সমাধান করবে। এক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় হওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, আইনের শাসন ও আদালতকে আমাদের সম্মান ও মর্যাদা দিতে হবে। সবসময় সম্মান প্রদর্শন করতে হবে। আদালতের বাহিরে গিয়ে সরকারের কোনো কিছু করার সুযোগ নেই। শিক্ষার্থীদের এ বিষয়টি না বুঝার কোন কারণ নেই। একটি গোষ্ঠী শিক্ষার্থীদের ভুল পথে বিপথগামী করার চেষ্টা করছে।

নাছিম বলেন, বাঙালির সংস্কৃতি, আত্মপরিচয়, মুক্তিযুদ্ধের চেতনা বিনির্মাণে, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে যার অবদান সবথেকে বেশি সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়।সেই বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্রছাত্রী যখন নিজেদের রাজাকারের সন্তান বলে গর্বিত ভাব প্রকাশ করে, নিকৃষ্ট ভাষায় স্লোগান দেয়, মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না বলে দাম্ভিকতা দেখায়, সেই দাম্ভিকতাকে বাংলাদেশের ছাত্র, যুবসমাজসহ সকল পেশাজীবী মানুষ মেনে নিতে পারেনি। এটি মেনে নেওয়ার কোন সুযোগ নেই।

আওয়ামী লীগের এই নেতা বলেন, এই রাজাকারদের তালিকা প্রকাশ করার জন্য আমরা আহ্বান জানাবো। যারা নিজেদের রাজাকারের উত্তরাধিকার মনে করে তাদের পরিচয়ও আমরা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে চাই। এখন আমাদের এই ষড়যন্ত্রকারী বিএনপি জামায়াতের বিরুদ্ধে ধৈর্য, সাহসিকতা, সহনশীলতার মধ্য দিয়ে এদের প্রতিহত করব। যারা দেশের মানুষের স্বার্থের বাইরে যাবে তাদের আমরা ছাড় দিব না।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১০

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১২

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৩

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৪

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৫

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৬

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৭

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৮

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৯

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

২০
X