কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র মঞ্চের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত গায়েবানা জানাজা। ছবি : কালবেলা
গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত গায়েবানা জানাজা। ছবি : কালবেলা

পুলিশের বাধায় বায়তুল মোকাররম মসজিদে প্রবেশ করতে না পেরে উত্তর গেইটের সড়কে গায়েবানা নামাজ আদায় করেছেন গণতন্ত্র মঞ্চসহ বিরোধী রাজনৈতিক দলের নেতারা। বুধবার (১৭ জুলাই) বিকালে গণতন্ত্রের মঞ্চের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ নেতারা উত্তর গেইট দিয়ে বায়তুল মোকাররম মসজিদে ঢুকতে চাইলে পুলিশ গেইট বন্ধ করে রাখে। পরে তারা রাস্তার উপরে নামাজ আদায় করেন এবং তোপখানা রোড অভিমুখে মিছিল করেন।

গায়েবানা জানাজায় অংশ নেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবুল, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, জাগপার রাশেদ প্রধান, জাসদের নাজমুল হক প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান প্রমুখ নেতারা। ইমামতি করেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ক্বারি আবু তাহের।

এর আগে কোটাবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলো ডাকে বুধবার ঢাকাসহ সারা দেশে এই গায়েবানা জানাজার কর্মসূচি হয়। দুপুরে বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সহাস্রাধিক নেতাকর্মী অংশ নেয় গায়েবানা জানাজায়।

গায়েবানা জানাজার পর ক্ষোভ প্রকাশ করে সাকি বলেন, গতকাল যে নারকীয়ভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে গুলি চালিয়ে পয়েন্ট লাইন থেকে সামনাসামনি থেকে গুলি চালিয়ে হত্যা করা হলো ছাত্রদের। আমরা আজকে বাংলাদেশের জনগণ, অভিভাবকরা, রাজনৈতিক দলসমূহ তাদের জন্য একটা গায়েবানা জানাজা পড়তে এসেছি, তাদের জন্য দোয়া করতে এসেছি। অথচ পুলিশ সেই গায়েবানা জানাজাও পড়তে দেয়নি। বাস্তবতা এটাই যে এই সরকার মানুষের একেবারে যে ন্যুনতম কর্তব্যগুলো সেগুলো তারা করতে দেবে না। ভয়ে আতঙ্কে অস্থির হয়ে তারা একদিকে ছাত্রদের গুলি করে করছে অন্যদিকে সমস্ত জনগণের ওপরে ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। জনগণ এটা মানবে না।

তিনি বলেন, নৈতিক দিক থেকে, সমস্ত দিক থেকে এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। আমরা মনে করি, এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।

সাকি বলেন, বাংলাদেশের জনগণ ন্যায়ের পক্ষে আছে, মুক্তিযুদ্ধের পক্ষে আছে। আমাদের লাখো কোটি ছাত্র সমাজ তাদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন করছে আমরা সেই আন্দোলনের পাশে আছি, সমর্থনে আছি এবং আমরা তাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার থেকে ছাত্রদের বাঁচানোর জন্য, পুরো দেশ বাঁচানোর জন্য সমস্ত জনগনকে আমরা রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং আমাদের ছাত্রসমাজের পাশে দাঁড়াতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১০

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১১

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১২

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১৩

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১৪

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১৫

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৬

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৭

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৮

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৯

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

২০
X