কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৬০০ ফুট খাদে গাড়ি পড়ে নিহত ৬

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে কালওয়ান তালুকের সপ্তশ্রিং গড়ের পাহাড়ি এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ ফুট গভীর খাদে ছিটকে পড়ে।

সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, দুর্ঘটনাস্থলেই সকল যাত্রীর মৃত্যু হয়। নিহতরা নিফাদ তালুকের পিম্পলগাঁও বসবন্ত এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারসহ স্থানীয় পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। উদ্ধার অভিযান এখনো চলছে।

এ ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বিবৃতিতে তিনি বলেন, মহারাষ্ট্রের নাসিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দুর্ঘটনাটি ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি নিহতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি জানান, সরকারের পক্ষ থেকে পূর্ণ প্রশাসনিক সহায়তা নিয়ে উদ্ধারকাজ চলছে এবং নিহত পরিবারের পাশে সরকার সবসময় আছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১০

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১১

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১২

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৩

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৪

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৫

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৬

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৭

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৮

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৯

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

২০
X