রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় নতুন হুন্ডাই ক্রেটা গ্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো হুন্ডাইয়ের সর্বাধুনিক ও বিলাসবহুল ৭-সিটার এসইউভি নতুন হুন্ডাই ক্রেটা গ্র্যান্ড। সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ‘Experience Bold and Bigger’ শীর্ষক বিশেষ গ্রাহক ইভেন্টে ফেয়ার টেকনোলজি গাড়িটি উন্মোচন করে।

ফেয়ার টেকনোলজি হুন্ডাই-এর ডিরেক্টর ও সিইও মো. মুতাসিম দাইয়ান ক্রেটা গ্র্যান্ড উন্মোচনকালে জানান, ১.৫ লিটার ইঞ্জিনযুক্ত নতুন এই ৭-সিটার এসইউভি বোল্ড ডিজাইন ও সম্প্রসারিত মাত্রার জন্য বিশেষ নজরকাড়া রোড–প্রেজেন্স তৈরি করবে।

তিনি বলেন, ‘ক্রেটা গ্র্যান্ড এখন বাজারে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ৪৮ লাখ টাকায়। ক্রেতারা পাবেন ৫ বছরের ওয়ারেন্টি, ২ বছরের ফ্রি সার্ভিস এবং ৩ বছর বা ৪০ হাজার কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ ৭০% গ্যারান্টিড বাই-ব্যাক সুবিধা।’

নতুন ক্রেটা গ্র্যান্ডে যুক্ত হয়েছে হরিজন ল্যাম্প, এইচ-শেপ ডিআরএল, সিকোয়েন্সিয়াল টার্ন সিগন্যাল, ডার্ক ক্রোম গ্রিল ও আর১৮ ডায়মন্ড-কাট অ্যালয় হুইল—যা গাড়িটির শক্তিশালী বাহ্যিক লুককে আরও জোরদার করেছে।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মেহরীন মাহমুদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি সিমোনা সিমিওনোভা, গালফ নিউজের সিনিয়র রিপোর্টার এবং গ্লোবাল এফডিআই রিপোর্টসের কর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X