কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০২:১০ এএম
অনলাইন সংস্করণ
কোটাসংক্রান্ত রায়ের প্রতিক্রিয়া

শিক্ষার্থীরা বিজয়ের দ্বারপ্রান্তে : রাশেদ খান মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ছবি : সংগৃহীত
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়কে প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, আমরা এমন একটি রায়ের অপেক্ষাতেই ছিলাম। এর মধ্য দিয়ে সবার মধ্যে স্বস্তি ফিরবে বলে বিশ্বাস করি।

গত রোববার (২১ জুলাই) কালবেলাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় রায়কে স্বাগত জানান ১৪ দলের অন্যতম শরিক এই নেতা।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিজয়ের দ্বারপ্রান্তে। এখন আন্দোলনরত ছাত্ররা তাদের আট দফা নিয়ে সরকারের সঙ্গে বসতে পারে। আলোচনার মধ্য দিয়ে বাদবাকি দাবিগুলো পূরণ করাও খুব বেশি কঠিন হবে না। উভয়পক্ষের আলোচনার পরিপ্রেক্ষিতে কোটা নিয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করা উচিত বলেও মত দেন মেনন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, এখন ছাত্রদের উচিত হবে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়া। আমরা আর অস্থির পরিস্থিতি চাই না।, শান্তি চাই।

তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ও ছাত্রদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সরকারের উচিত হবে রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগসহ আদালতের নির্দেশের সব বিষয় উল্লেখ করে দ্রুত প্রজ্ঞাপন জারি করা। আশা করি, দ্রুত পরিবেশ শান্ত হবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন রাশিয়ার সেনারা, গোপন নথি ফাঁস

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা

ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানে এক মঞ্চে সরকারি ও বিরোধীদল

জুলাইতে আসছে ১১ কার্গো এলএনজি

নৌপরিবহন প্রতিমন্ত্রী / দৌলতদিয়া ঘাটে বাঁশের ব্যবহার অনিয়ম নয়, নকশার অংশ

স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় প্রাণ দিলেন স্বামী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

গাঙ্গুয়ার সাত বছরের লড়াই

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা হলো, জানলেন প্রধানমন্ত্রী

১০

পোড়া মবিলের চুলা বিক্রি ও ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

১১

আগামী চার বছর নিরাপদ ব্রাজিলের যে বিশ্বরেকর্ড

১২

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

১৩

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় যোগ দেবেন ৯০ দেশের প্রতিনিধি

১৪

বৃহত্তম ফটিকছড়ি ভেঙে নতুন উপজেলার অনুমোদন

১৫

এএফসি-২০২৬ ক্যাপ্টেনস মিট-ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত 

১৬

নিউইয়র্কে চালু হলো বাংলাদেশিদের ‘স্কচটাউন বাংলাদেশ সেমিট্রি’

১৭

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ফি নির্ধারণ

১৮

রুয়েটে আড়াই হাজার বৃক্ষরোপণের ঘোষণা উপাচার্যের

১৯

চমক রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ

২০
X