কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতকে নিষিদ্ধের ঘটনায় জাগপার নিন্দা 

জাতীয় গণতান্ত্রিক পার্টির লোগো । গ্রাফিক্স : কালবেলা
জাতীয় গণতান্ত্রিক পার্টির লোগো । গ্রাফিক্স : কালবেলা

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। দলটি বলেছে, দেশবাসী মনে করে- সন্ত্রাসবিরোধী আইনের কথা বলা হলেও মূলত রাজনৈতিক কারণে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে। আসলে সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।

সরকারের নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (০১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন এ সব কথা বলেন।

এর আগে বিকেলে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা হয়।

বিবৃতিতে জাগপার শীর্ষ নেতারা বলেন, এই জামায়াতকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ ১৯৯৬ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে। তাছাড়া স্বাধীন বাংলাদেশের একাধিক পার্লামেন্টে জামায়াতের প্রতিনিধিত্ব ছিল। মূলত পদত্যাগের গণদাবি এবং কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানিতে উদ্ভূত পরিস্থিতি থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতে সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছে। এতে প্রমাণিত হলো, এই দেশে এখন আর কোনো গণতন্ত্রের চর্চা নেই। বার বার সংসদে যাওয়া দলকে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। জনগণ এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত মেনে নেবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১০

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১১

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১২

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৩

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৪

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৬

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৭

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৮

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৯

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

২০
X