কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে এনপিপির সমর্থন

ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মোস্তাফিজুর রহমান মোস্তফা। ছবি : কালবেলা
ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মোস্তাফিজুর রহমান মোস্তফা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অসহযোগ আন্দোলনের আহ্বানে পূর্ণ সমর্থন জানিয়েছে যুগপৎ আন্দোলনের মিত্র জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান শরিক ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি।

শনিবার (৩ আগস্ট) রাতে এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা এ সমর্থন জানিয়েছেন।

বিবৃতিতে এনপিপির শীর্ষ নেতৃদ্বয় সরকারকে অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে আর ক্ষয়ক্ষতি না করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। অন্যথায় ভবিষ্যতে যেসব ঘটনা ঘটবে তার সম্পূর্ণ দায় ক্ষমতাসীন সরকারকেই বহন করতে হবে।

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবার বিজয়ের এক ঐতিহাসিক মাইলফলকের দিকে অগ্রসর হচ্ছে। আমরা ছাত্র-জনতার পাশে আছি এবং চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত পাশে থাকব ইনশাআল্লাহ।

এর আগে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিসভাসহ পুরো সরকারকে পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে এই ঘোষণা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X