ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সহিংসতা ঠেকাতে ছাত্রদলের শৃঙ্খলা কমিটি গঠন

ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা
ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা

সারা দেশে সব ধরনের বিশৃঙ্খলা প্রতিহত, সাধারণ মানুষের সম্পদ এবং সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের সার্বক্ষণিক তৎপর থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ লক্ষ্যে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও জেলা মর্যাদার কলেজ শাখার সভাপতি বা আহ্বায়ক ও সাধারণ সম্পাদক বা সদস্য সচিবকে আহ্বায়ক ও সদস্য সচিব করে শৃঙ্খলা কমিটি গঠন করেছে সংগঠনটি।

বুধবার (৭ আগস্ট) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে এ বিষয়ে জানান।

বিবৃতিতে নেতারা বলেন, দেশের এই ঐতিহাসিক মুহূর্তে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে কোনোভাবেই বিতর্কিত করতে দেওয়া যাবে না। দেশের সব নাগরিকের জীবন ও সম্পদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে ছাত্রদলকে সার্বক্ষণিক কার্যকর ভূমিকা পালন করতে হবে।

অভ্যুত্থানকে বিতর্কিত করতে অপচেষ্টা উল্লেখ করে নেতারা বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পর দেশের কিছু স্থানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যাচ্ছে। ছাত্রলীগ-যুবলীগের ক্যাডার বাহিনী কর্তৃক বিভিন্ন সময়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা করে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর ওপর অপবাদ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা আওয়ামী লীগের পুরোনো ইতিহাস। তাদের ইতিহাস এই সম্প্রদায়গুলোর সম্পত্তি দখলের ইতিহাস। ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে বিতর্কিত করতে তাদের এ অপচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।

সারা দেশে শৃঙ্খলা কমিটি গঠন করার বিষয়ে নেতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের সব ছাত্র-জনতাকে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে দেশের সম্পদ এবং সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও জেলা মর্যাদার কলেজ শাখার সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবকে আহ্বায়ক ও সদস্য সচিব করে শৃঙ্খলা কমিটি গঠন করা হলো। কমিটির নেতারা তাদের অধীনস্থ ইউনিটগুলোর সার্বিক পরিস্থিতি মনিটরিং করবেন। এ ক্ষেত্রে কারও বিরুদ্ধে কোনো গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

অঝোরে কাঁদছেন স্বপ্না, নীরব দৃষ্টিতে তাকিয়ে ঘাতক সোহেল

বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন মুহিদুল ইসলাম

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

যুদ্ধবিরতির আশায় কমলো জ্বালানি তেলের দাম

বৈশ্বিক তেলের বাজারে চাপ কমাতে ভূমিকা রাখছে চীন

সরকারি কর্মচারী স্বামীর পরকীয়ায় বাধা, নির্যাতনের শিকার স্কুলশিক্ষিকা স্ত্রী

সম্পদ ছাড়ের প্রশ্নে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার আশা ট্রাম্পের

কাঠগড়ায় আসামি সোহেলকে মারতে উদ্যত হলেন স্ত্রী স্বপ্না

১০

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

১১

১৯০ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন

১২

জনগণের পকেট কাটতে বিদ্যুতের দাম বৃদ্ধি : এবি পার্টি

১৩

শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪২

১৪

বালু চোরাকারবারিকে পুলিশে দেওয়ায় দুই বন কর্মকর্তাকে পিটিয়ে আহত

১৫

বাহরাইনে ৫ প্রভাবশালী ধর্মীয় আলেমসহ ২০ শিয়া আটক

১৬

পল্লবীতে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

১৭

যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে কে কোন পদ পেলেন

১৮

সরকারি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এখনই আবেদন করুন

১৯

‘বাথরুমে বোনের কাটা মাথা দেখে চিৎকার দিয়ে চলে আসি’

২০
X