চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের মিছিলে গিয়ে হঠাৎ লুটিয়ে পড়ল সায়দুল

কিশোর সায়দুল। ছবি : কালবেলা
কিশোর সায়দুল। ছবি : কালবেলা

হাতে ছিল মোবাইল ফোন, চোখে ছিল কৌতূহল আর উত্তেজনা। নগরের পলোগ্রাউন্ডে বিএনপির সমাবেশে যাওয়ার পথে মিছিলের ভিডিও ধারণ করছিল অষ্টম শ্রেণির শিক্ষার্থী সায়দুল। কেউ জানত না, সেটাই হয়ে উঠবে তার জীবনের শেষ ভিডিও।

কোতোয়ালি থানা ছাত্রদলের মিছিলের সঙ্গে হেঁটে হেঁটে ভিডিও করছিল সে। হঠাৎ করেই থমকে যায় তার পা। মাথা ঘুরে এক মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে কিশোরটি। আশপাশের মানুষজন দৌড়ে এসে মাথায় পানি ছিটিয়ে, ডাকাডাকি করে তাকে জাগানোর চেষ্টা করেন। কিন্তু সায়দুল আর চোখ মেলেনি।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় তাকে দ্রুত ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সায়দুল ছিল এনায়েত বাজার এলাকার বাসিন্দা। অষ্টম শ্রেণিতে পড়ুয়া এই কিশোরের স্বপ্ন ছিল পড়াশোনা করা। বাবা নজরুল ইসলাম বাবু রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ হলেও সায়দুল রাজনীতিতে সক্রিয় ছিল না। আজ সে গিয়েছিল কেবল উৎসাহ আর কৌতূহল নিয়ে একটি বড় সমাবেশ নিজের চোখে দেখা আর ক্যামেরাবন্দি করার জন্য।

ঘটনার প্রত্যক্ষদর্শী কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোনামানিক কালবেলাকে বলেন, কিশোরকে ন্যাশনাল হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাবার কাঁধেই ছেলের নিথর দেহ ফিরে আসে এনায়েত বাজারের বাড়িতে।

জানা গেছে, তার বাবা নজরুল ইসলাম বাবু জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

স্বজনরা জানান, উৎসাহিত হয়ে সে পলোগ্রাউন্ডে গিয়েছিল। ভিডিও করার সময় একপর্যায়ে সে মাথা ঘুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে হল টুয়েন্টি ফোর কনভেনশন হলের আগে সিআরবি রাস্তার মোড়ের দিকে এলেই সে মারা যায়।

এদিকে, একই সমাবেশকে ঘিরে পৃথক ঘটনায় জনসমাগমের চাপে আরও দুজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, আহতদের জরুরি বিভাগের ১০ নম্বর কক্ষে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের একজন রাকিব (২৫)। তিনি চাঁন্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকার বাসিন্দা। অপর আহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. ওয়াসিম কালবেলাকে বলেন, পলোগ্রাউন্ডে দুপুর ১২টার দিকে সামনের অংশে ভিড়ের মধ্যে ঘটনাটি ঘটে। পেছনে বাঁশ ছিল, সেখানে হেলান দেওয়ার সময় পড়ে গিয়ে তারা আহত হন। বর্তমানে দুজনই চমেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X