কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১১:০৩ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের সব সম্পদ রক্ষা করতে হবে : মজনু 

রফিকুল আলম মজনু। ছবি : কালবেলা
রফিকুল আলম মজনু। ছবি : কালবেলা

জনগণের সব সম্পদ বিএনপির কর্মীদেরই রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক রফিকুল আলম মজনু। রোববার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর পল্টনে অবস্থিত বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

রফিকুল আলম মজনু বলেন, ঢাকা মহানগর দক্ষিণে কোনো স্থানে চাদাঁবাজি চলতে দিব না। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। দোকানপাট বা ব্যবসা কেন্দ্রে কেউ কোনো চাঁদাবাজি করতে এলে তার ফুটেজ আপনারা আমাকে দিবেন। যদি না দিতে পারেন, তাহলে বুঝব আপনারা এর সঙ্গে জড়িত আছেন।

তিনি বলেন, কোনো সরকারি, বেসরকারি কিংবা ব্যক্তিগত প্রতিষ্ঠান, মন্দিরে ইট-পাটকেল মারা যাবে না, কোনো হামলা করা যাবে না। এর ব্যতিক্রম ঘটলে এর সঙ্গে যেই জড়িত থাকবে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন, আমি বাসা থেকে যখন এলাম দেখলাম আমার ছাত্র-সন্তানরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। তরুণরা আজ দেশ চালাচ্ছেন। সততা ও আদর্শ দিয়ে সব কিছু করা সম্ভব। ছাত্র-জনতার বিপ্লবে আজ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এ থেকে দলের প্রতিটি নেতাকর্মীকে শিক্ষা নিতে হবে। কারণ আমরা আওয়ামী লীগের মতো আচরণ করতে পারি না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলেই আমারা ভাই ভাই। সবাইকে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক ইউনুস মৃধা, আব্দুস সাত্তার, হারুন অর রশীদ, বিএনপি নেতা নাদিয়া পাঠান পাপনসহ মহানগর বিএনপির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১০

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১১

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১২

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৩

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৪

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৭

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৮

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৯

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

২০
X