কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৩:২১ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

লুটিয়ে পড়ার পরও পেটানো হয় গয়েশ্বরকে 

শনিবার রাজধানীর ধোলাইখালে সংঘর্ষের সময় বিএনপি নেতা গয়েশ্বরকে পেটায় পুলিশ। ছবি : সংগৃহীত
শনিবার রাজধানীর ধোলাইখালে সংঘর্ষের সময় বিএনপি নেতা গয়েশ্বরকে পেটায় পুলিশ। ছবি : সংগৃহীত

ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে বিভিন্ন স্থানে আটক, গ্রেপ্তার, সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ, গোলাগুলিসহ নানা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়কে ধোলাইখাল থেকে আটক করেছে পুলিশ।

আটকের সময় গয়েশ্বরকে পেটানো হয়। এ সময় গয়েশ্বর মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু লুটিয়ে পড়ার পরও তাকে পেটানো হয়।

গয়েশ্বরকে আটকের ওই সময়ের ভিডিও দৃশ্য কালবেলার এসেছে। সেখানে দেখা যাচ্ছে, নেতাকে আটক না করার জন্য কয়েকজন নেতাকর্মীকে তাকে ঘিরে রেখেছেন। তাদেরও পুলিশ লাঠিপেটা শুরু করে।

আরও পড়ুন: ডিবি কার্যালয়ে গয়েশ্বর

এসময় কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। গয়েশ্বরকে পেছন থেকে একজন ধরে রাখেন। কিন্তু গয়েশ্বর পড়ে যান।

তিনি পড়ে যাওয়ার পরও কয়েকজন পুলিশ সদস্য গয়েশ্বরকে পেটাতেই থাকেন। পরে একজন পুলিশ কর্মকর্তা এসে অন্য পুলিশ সদস্যদের নিবৃত্ত করেন। এ সময় গয়েশ্বরের মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে।

পরে তাকে সেখান থেকে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের জন্য গয়েশ্বরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

দুপুর ১টা ১০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১০

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১১

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১২

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৩

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৪

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৫

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৬

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৭

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৮

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৯

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

২০
X