কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৮:৫৫ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে জামায়াতের আমিরের মতবিনিময়

বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে জামায়াতের আমিরের মতবিনিময় সভা। ছবি : কালবেলা
বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে জামায়াতের আমিরের মতবিনিময় সভা। ছবি : কালবেলা

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৮ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য যথাক্রমে অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল ও ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহাকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মুহাম্মদ কামাল হোসাইন।

বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর সুকমল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ প্রচার সংঘের সহ-সভাপতি ভদন্ত স্বরূপানন্দ ভিক্ষু, মেজর (অব.) ডা. অজয় প্রকাশ চাকমা, বৌদ্ধ চ্যারিটি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কল্যাণ জ্যোতি, বাসাবো বৌদ্ধ মন্দিরের সিনিয়র ধর্মযাজক ভদন্ত উ.সুনন্দ মহাথের, ধর্মযাজক ভদন্ত প্রজ্ঞাদর্শী ভিক্ষু, ধর্মযাজক মিল্টন কান্তি বড়ুয়া, সদস্য কাঞ্চন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নান্টু বড়ুয়া অনুজ, বাড্ডা বৌদ্ধ বিহারের মৈত্রী রতন ভিক্ষু, ধর্মযাজক জ্ঞানানন্দ থের, প্রজ্ঞারতন ভিক্ষু, ভিক্ষু জিহো প্রিয় ভান্তে, আশি রাখাইন ভিক্ষু, এস পি বারার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১০

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১১

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১২

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৩

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৫

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৬

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৭

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৮

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৯

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

২০
X