কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৯:৪৭ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান দেশকে জ্বালিয়ে দিতে চায় : নানক

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভায় জাহাঙ্গীর কবির নানক। ছবি : কালবেলা
রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভায় জাহাঙ্গীর কবির নানক। ছবি : কালবেলা

দেশি-বিদেশি ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে তারেক রহমান বাংলাদেশকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর আগমন উপলক্ষে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতারা আন্দোলনের নামে সারা দেশে আগুনসন্ত্রাস চালিয়েছেন। তারা বাস পুড়েছে, সাধারণ মানুষ এবং পুলিশের ওপর হামলা চালিয়েছে। গত শনিবার তাদের দলের নেত্রী নিপুণ রায় মোবাইলে ফোন করে বলেছেন- বাসে আগুন দিয়ে আমাকে ছবি তুলে পাঠাও। তুমি কি বোঝ না আমি উপরে পাঠাব? উপরে কোথায় পাঠাবে? সেই তারেক রহমানকে খুশি করার জন্য পাঠাবে।’

এ সময় আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখনই এগিয়ে যাচ্ছে তখন সেই চিরচেনা দেশবিরোধী অপশক্তি আবার নতুন করে অগ্নিকাণ্ডে ঝাঁপিয়ে পড়েছে। দেশে-বিদেশে ষড়যন্ত্র করে তারা যখন ব্যর্থ হয়েছে তখন তাদের সেই চিরচেনা অগ্নিসন্ত্রাস নিয়ে সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছে।’

এ সময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী এবং কেন্দ্রীয় সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া প্রমুখ।

সভাশেষে বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি এবং সহিংস ঘটনার প্রতিবাদে রংপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি রংপুর শিল্পকলা অ্যাকাডেমির সামনে থেকে শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় বক্তব্য দেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবলু, জয়নাল আবেদীন ও আনোয়ারুল ইসলাম, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, রংপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X