কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৮:৪১ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টি শীর্ষ নেতাদের বৈঠক

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টি শীর্ষ নেতাদের বৈঠক। ছবি : কালবেলা
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টি শীর্ষ নেতাদের বৈঠক। ছবি : কালবেলা

ফেডারেল রিপাবলিক অফ জার্মানির ঢাকাস্থ রাষ্ট্রদূত আচিম ট্রস্টার এর সঙ্গে বৈঠক করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকাস্থ দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ, নতুন প্রজন্মের রাজনীতি ও অভ্যুত্থান-পরবর্তী আকাঙ্ক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, দলের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। গতকাল দলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু দ্বিতীয় প্রজন্মের রাজনৈতিক দল হিসেবে এবি পার্টির নীতি, বিশেষ করে ইস্যু ভিত্তিক রাজনীতি এবং সেবা ও সমস্যা সমাধানমূলক রাজনীতির ধারণা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

তিনি বলেন, এবি পার্টির রাজনীতির সারমর্ম হলো নাগরিক অধিকার নিশ্চিত পূর্বক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। এবি পার্টি অতীত মুখীতা ও পরিবারতান্ত্রিক রাজনীতি পরিহারে তাদের অঙ্গীকার তুলে ধরে বলেন, জাতি গঠনে ভবিষ্যতের দিকে মনোনিবেশ করা উচিত। ছাত্র-যুবকরা পুরোনো রাজনীতিতে ক্লান্ত এবং সত্যিকার অর্থেই একটি রূপান্তরমূলক পরিবর্তন দেখতে চায় যা এবি পার্টি ধীরে ধীরে আরও স্পষ্ট করে তুলে ধরবে।

এবি পার্টির প্রতিনিধিদল রাষ্ট্রদূত ট্রস্টারকে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানানোর বিষয়ে অবহিত করে এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তারা দৃঢ়ভাবে সম্মত বলে জানান।

তারা বলেন, অন্তর্বর্তী সরকারকে অবশ্য প্রয়োজনীয় সময় দিতে হবে এবং রাজনৈতিক দল, সুশীল সমাজ ও ছাত্রসমাজের সমর্থন দিতে হবে। এবি পার্টি এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে তুলে ধরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১২

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৩

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৫

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৬

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৭

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৮

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৯

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

২০
X