কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির জনসমাবেশ

সোহরাওয়ার্দী উদ্যানে সতর্ক অবস্থায় পুলিশ

সোহরাওয়ার্দী উদ্যানে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। ছবি : সংগৃহীত
সোহরাওয়ার্দী উদ্যানে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। ছবি : সংগৃহীত

বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেও প্রস্তুত বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩১ জুলাই) বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে।

ইতোমধ্যে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন তারা। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ এলাকায় দেখা গেছে, বিভিন্ন পয়েন্টে পুলিশ রয়েছে। মৎস্য ভবন এলাকা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পুলিশের অবস্থান লক্ষ করা গেছে। এর মধ্যে মৎস্য ভবন এলাকায় পুলিশের কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, কেউ শান্তিপূর্ণ সমাবেশ করলে পুলিশ তাদের সহযোগিতা করে। বিএনপির আজকের সমাবেশকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখানে তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়েও পুলিশ সতর্ক আছে।

গত শনিবার ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে বাধা এবং মামলা-হামলার প্রতিবাদে আজ দেশের সব জেলা শহর ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি। কিন্তু এবারের সমাবেশের অনুমতিতে আগের ২৩ শর্তের সঙ্গে এবার আরও তিন শর্তজুড়ে দিয়েছে ডিএমপি।

নতুন তিন শর্ত হলো— সমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না, মাইকগুলো আদালতের দিকে দেওয়া যাবে না, আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোনো বিশৃঙ্খলা করা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X