কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০১:১০ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

মৎস্য উপদেষ্টার সঙ্গে এনপিপি নেতাদের সাক্ষাৎ

মৎস্য ও  প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এনপিপির প্রতিনিধি দল। ছবি : কালবেলা  
মৎস্য ও  প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এনপিপির প্রতিনিধি দল। ছবি : কালবেলা  

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহফুজা চৌধুরী, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক অ্যাড. শেখ ফরিদ, প্রচার সম্পাদক অ্যাড. রাদিফ রাব্বানী, কৃষিবিষয়ক সম্পাদক মো. ফখরুজ্জামান ও আইন সম্পাদক ব্যারিস্টার ফারিহা জামান।

সাক্ষাৎকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি ও পূর্বাঞ্চলের কয়েকটি জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এনপিপি নেতারা। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্টি প্রকাশ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে আনার জোর দাবি জানান। এ সময় এনপিপির পক্ষ থেকে বর্তমান সরকারকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন নেতারা।

সাক্ষাৎ শেষে দশ দফা একটি দাবিনামা মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার হাতে তুলে দেন এনপিপি নেতারা।

মঙ্গলবার রাতে এনপিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১০

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১১

নাহিদা আক্তারের রেকর্ড

১২

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৩

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৪

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৫

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৬

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৮

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৯

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

২০
X