কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তের হামলায় আহত ডাক্তারের খোঁজ নিল বিএনপি

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ঢাকা মেডিকেলের রেসিডেন্ট চিকিৎসক ডা. ইমরান ও ডা. মাশরাফির খোঁজ নিয়েছেন। ছবি : সংগৃহীত
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ঢাকা মেডিকেলের রেসিডেন্ট চিকিৎসক ডা. ইমরান ও ডা. মাশরাফির খোঁজ নিয়েছেন। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে ঢুকে দুর্বৃত্তদের হামলায় আহত আবাসিক চিকিৎসকদের খোঁজ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (০১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ঢাকা মেডিকেলে গিয়ে রেসিডেন্ট চিকিৎসক ডা. ইমরান ও ডা. মাশরাফিকে দেখতে যান।

তিনি আহত চিকিৎসকদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি অতীতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় আক্রান্ত ডাক্তারদের পাশে দাঁড়ানোর কথা ও তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করার কথা উল্লেখ করেন।

ডা. রফিকুল ইসলাম এই ধরনের ঘটনায় কোনো সুযোগ সন্ধানী মহলের অস্থিরতা তৈরি করার ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান। পাশাপাশি ডাক্তারদের সুরক্ষা ও নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, শনিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর দফায় দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। এরপর রাতেই কাজ বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। অন্য ডাক্তাররা তাদের কর্মবিরতিতে সংহতি জানালে রোববার সকাল থেকে হাসপাতালের সব বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।

হামলাকারীদের আটক ও শাস্তির পাশাপাশি সারা দেশে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ দুই দফা দাবি জানানো হয় চিকিৎসকদের তরফ থেকে। কিন্তু দাবি পূরণের আশ্বাস না মেলায় দুপুরে সারা দেশে সব চিকিৎসাকেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে ছয় দফা দাবি জানানো হয়। চিকিৎসকদের এই আন্দোলনে একাত্মতা জানান ঢাকা মেডিকেলের নার্স ও কর্মচারীরাও।

রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে বৈঠক শেষে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেন চিকিৎসকরা।

এদিকে ঢামেক হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্বাস্থ্যসেবা সংস্কার পরিষদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X