কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে মাসুদ সাঈদীর আবেগঘন স্ট্যাটাস

ফেসবুকে স্ট্যাটাসের সঙ্গে ছবিটি যুক্ত করেছেন মাসুদ সাঈদী
ফেসবুকে স্ট্যাটাসের সঙ্গে ছবিটি যুক্ত করেছেন মাসুদ সাঈদী

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার ছেলে মাসুদ সাঈদী। রোববার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে তিনি ওই স্ট্যাটাস দেন।

ফেসবুক পোস্টে পারিবারিক কবরস্থানের একটি ছবি সংযুক্ত করে মাসুদ সাঈদী লেখেন, ‘বাবা ও বাবা ! তোমায় ভেবে ভেবে কষ্টে ফেটে যায় বুক / অপলক চেয়ে চেয়ে লোনা জলে ভরে যায় চোখ / বিরহের কষ্ট বড় কষ্ট, এত দিন পরে বুঝেছি আমি / তুমি ছাড়া এ হৃদয় শূন্য মরুভূমি।’

এর আগেও মাসুদ সাঈদী বাবাকে নিয়ে আবেগঘন কথা বলেছেন। জামায়াতে ইসলামীর মাধ্যমে বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর খুনের বদলা নেবেন বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে পিরোজপুরে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘আল্লামা সাঈদীর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার আমার আব্বাকে কারাগার থেকে টেনে হাসপাতালে এনে মাত্র ৭ থেকে ৮ ঘণ্টার ব্যবধানে পরিকল্পিতভাবে হত্যা করে। আমরা আব্বাকে দেখতে ঘণ্টার পর ঘণ্টা ওই হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরেছি, কেঁদেছি। একটিবারের জন্য সাক্ষাৎ করতে চেয়েছি। কিন্তু আমাদের সাক্ষাৎ করতে দেয়নি। তাকে হত্যা করার পর মৃতদেহ আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। আব্বার মুখের শেষ কথাটাও শুনতে পারিনি।

এ সময় দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে শামীম সাঈদী বলেন, গত ১৫ বছর বুকে পাথর চেপে থাকা এই সরাকারের কারণে আমরা ঘরের ভেতরেও কথা বলার সুযোগ পাইনি। এই নিরাপরাধ ব্যক্তিকে (সাঈদী) ১৩টি বছর কারাগারের মধ্যে বন্দি রেখে শেষ পর্যন্ত ফাঁসি দিতে পারেনি। তারপর তাকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে হত্যা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১০

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১১

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১২

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৩

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৪

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৫

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৬

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৭

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৮

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৯

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

২০
X