কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা

দুই দলের নেতাদের মধ্যে মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত
দুই দলের নেতাদের মধ্যে মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের নেতাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার পুরানা পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নেতারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানকে সুসংহত এবং পতিত স্বৈরাচারের অভ্যুত্থানবিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। দেশকে অস্থিতিশীল করার জন্য পরিচালিত নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। ইসলামী দলগুলোর মধ্যে কার্যকর ঐক্য সৃষ্টির লক্ষ্যে সবাইকে ময়দানে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নেতারা বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশের উপর নজর রাখার নির্দেশনাকে বাংলাদেশের বিরুদ্ধে সামরিক উসকানি হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে ভারতীয় আধিপত্যবাদী অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে অন্তর্বর্তী সরকারের প্রতিও আহ্বান জানান।

দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির আব্দুল বাছিত আজাদ, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, খন্দকার গোলাম মাওলা, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, ডা. আক্কাস আলী সরকার, আহমদ আবদুল কাইয়ূম, মুহাম্মদ নেছার উদ্দিন, হাছিবুল ইসলাম, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X