রংপুর ব্যুরো
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৪:৫৬ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তার পানির ভাগ আমরা পাব : কাদের

রংপুরে মহাসমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
রংপুরে মহাসমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

রংপুরবাসীকে আশ্বস্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিস্তার পানির ভাগ পাওয়া যাবে। বুধবার (২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে রংপুরের কাচারি বাজার রোডে জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে তিনি এ আশ্বাস দেন।

ওবায়দুল কাদের বলেন, তিস্তা পাবেন। গঙ্গার পানি যার নেতৃত্বে আমরা পেয়েছি, তার নেতৃত্বে তিস্তা নদীর পানিরও ভাগ আমরা পাব। ধৈর্য ধরেন, আওয়ামী লীগ পালাবে না। আমাদের শিকড় মাটির গভীরে।

বিএনপির এক দফা খাদে পড়ে গেছে মন্তব্য করে কাদের বলেন, ওই দলের কোমর ভেঙে গেছে। ওই দল আর পারবে না। খাদে পড়া দলের দফা বাস্তবায়ন হবে না।

বিএনপির নেতা কে প্রশ্ন তুলে তিনি বলেন, আমরা তো ঘোষণা করে দিয়েছি, আমাদের নির্বাচনের নেতা শেখ হাসিনা। আমাদের আন্দোলনের নেতাও শেখ হাসিনা।

এর আগে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের মাধ্যমে দুপুরে মহাসমাবেশ শুরু হয়। প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ করার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, জনসভাস্থল, পুরো শহর এবং সার্কিট হাউস পুরোটাই আমরা সিসিটিভির কাভারেজে এনেছি। পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে এবং নগরীজুড়ে থাকবে। সঙ্গে থাকবে স্বেচ্ছাসেবকরা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে চার বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে এসেছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

শ্রীমঙ্গলে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১০

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১১

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১২

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৩

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৪

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৫

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৬

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৭

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৮

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৯

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

২০
X