কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ এএম
অনলাইন সংস্করণ

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হতে হবে : আবু হানিফ

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ছবি : কালবেলা
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ সালে মতিঝিলের শাপলাচত্বরে আলেমদের উপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তার বিচার হতে হবে।

এছাড়া ২০২১ সালে নরেন্দ্র মোদির আগমন বিরোধী আন্দোলনের সময়ও যেসব হত্যাকাণ্ড হয়েছিল তারও বিচার হতে হবে।

তিনি বলেন, 'আওয়ামী লীগের আমলে মানুষ যখন কথা বলতে ভয় পেতো, আমরা তখনও আলেম-ওলামাদের মুক্তির দাবি জানিয়েছি'।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে আবু হানিফ এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে জাগরণের গান ও আজাদী সন্ধ্যার আয়োজন করে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব। অনুষ্ঠানে কলরব শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন করেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আবু হানিফ বলেন, শহীদ মিনারে আজকের এই আয়োজন প্রমাণ করে দেশ আবারও স্বাধীন হয়েছে। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ ভারতের প্রেসক্রিপশনে সব সময় মুসলমানদের বিভিন্নভাবে হয়রানি করেছে। ধর্মীয় কোনো সভা সমাবেশের ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা ছিলো আওয়ামী সরকারের পক্ষ থেকে।

ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা এনে দিয়েছে, তা রক্ষার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে উল্লেখ করে বলেন, কোনো কুচক্রী মহল যেন আমাদের সম্প্রীতি নষ্ট করতে না পারে। দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের এই ঐক্য যেন কোনোভাবেই নষ্ট করতে না পারে। কোনো সাম্প্রদায়িক গোষ্ঠী কিংবা উগ্রবাদী গোষ্ঠী কোনো বিশৃঙ্খলা যেন করতে না পারে, সেজন্য সজাগ থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের আগেই তারা আমাকে হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

একাকী অনুশীলন করছেন মেসি

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

১১

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

১২

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

১৩

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

১৪

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

১৫

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

১৬

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

১৭

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

১৮

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা ঘাতক সোহেলের

১৯

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

২০
X