জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নিজ দলের প্রার্থীকেই অবাঞ্ছিত ঘোষণা গণঅধিকারের নেতাকর্মীদের

গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী রফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দেওয়ানগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মামুন মিয়া ও ভারপ্রাপ্ত সদস্যসচিব দুলাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও নেতাকর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগে জামালপুর-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ডাংধরা ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব দুলাল হোসেন বলেন, কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরুর নির্দেশ অমান্য এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করেছেন এমপি প্রার্থী রফিকুল ইসলাম। সে কারণে দলের সিদ্ধান্তে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার নির্বাচনী কর্মকাণ্ডে গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মী অংশ নিবে না।

গণঅধিকার পরিষদের প্রার্থী রফিকুল ইসলাম বলেন, একতরফাভাবে উপজেলা গণঅধিকার পরিষদ আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এ সিদ্ধান্ত আমি মানি না। নির্বাচনী আচরণবিধি মেনে আমি নির্বাচন করে যাব। আশাকরি এ আসনে আমি জয়লাভ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X