কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

যৌক্তিক সমালোচনাকে আমরা স্বাগত জানাই : শিবির সেক্রেটারি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, কেউ আমাদের সংশোধনের উদ্দেশ্যে যৌক্তিক সমালোচনা করলে আমরা মোস্ট ওয়েলকাম জানাই।

একইসঙ্গে তিনি বলেন, পরিশুদ্ধ নিয়তে সুধী হিসেবে আপনারা এই সমালোচনা জারি রাখুন। কিন্তু আমরা কারও সমালোচনা করে সময় নষ্ট করতে চাই না।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘আমাদের হাতে অনেক কাজ। শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে খুব ভার অনুভব হয়। এই রক্তের নিকট আমাদের অনেক দায়। জীবনের মায়া ভুলে আন্দোলনে অংশ নেওয়া গাজীদের নিকট আমাদের অনেক দায়।

স্ট্যাটাসে তিনি বলেন, এখনো শহীদের পরিবারের চোখে চোখ রেখে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাই না। নিস্তব্ধ হয়ে যাই। তাই আমাদের মুখে কথার ফুলঝুরি ওঠে না।

যখন শহীদের চেহারা সামনে ভেসে ওঠে, বোবাকান্না ফিল করি উল্লেখ করে তিনি বলেন, আমরা আত্মসমালোচনা করি। ভুল হলে তা কারেকশন করি। নতুন কৌশলের জন্য রবের জ্ঞানভাণ্ডারের দিকে তাকিয়ে থাকি। সুদূরপ্রসারী চিন্তা নিয়ে লক্ষ্যের দিকে হেঁটে চলি। এটাই আমাদের কর্মপন্থা। আল্লাহ মহান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X