কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মাহমুদুর রহমানকে এবি পার্টির ফুলেল শুভেচ্ছা

মাহমুদুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা
মাহমুদুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা

বিমানবন্দরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ সময় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ প্রায় ৬ বছর প্রবাস জীবন কাটিয়ে আজ দেশে ফিরেছেন পতিত স্বৈরাচারের নির্মম নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সদস্য সচিব সেলিম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য তোফাজ্জল হোসেন রমিজ, আব্দুল হালিম নান্নু, এনামুল হক, আব্দুর রব জামিল, নজরুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন বলে এতে বলা হয়।

প্রসঙ্গত, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় একটি ফ্লাইটে তুরস্ক থেকে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান দেশে ফিরেছেন।

আওয়ামী সরকারের সময় তার বিরুদ্ধে সারা দেশে ১২৪টি মামলা করা হয়েছিল। ২০১০ সালের জুনে প্রথম দফায় দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়।

দ্বিতীয় দফায় ২০১৩ সালের ১১ এপ্রিল আবারও দ্বিতীয় দফায় আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর দিনের পর দিন রিমান্ডে নিয়ে চালানো হয় নির্যাতন। পরবর্তীতে সাজানো এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X