প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আ.লীগ?

নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার কার্যক্রমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা। পুরোনো ছবি
নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার কার্যক্রমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা। পুরোনো ছবি

শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলে দলটির কেউ কখনো চিন্তা করেনি ক্ষমতা ছেড়ে এভাবে পালাতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে সেই ইতিহাসও রচিত হয়েছে। ৫ আগস্টের পর আওয়ামী লীগ অনেকটাই হাওয়া হয়ে গিয়েছিল। তবে আবারও সরব হতে শুরু করেছে দলটির কেউ কেউ। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিচ্ছেন স্ট্যাটাস দলটির অনেকেই। গণমাধ্যমে পাঠাচ্ছেন বিবৃতিও।

গেল কয়েক দিনে নির্বাচন নিয়েই বেশি কথা বলেছে আওয়ামী লীগের নেতারা। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব। জয়ের এমন কথায় অনেকটা পরিষ্কার যে আগামী নির্বাচনের জন্য তাদের দল প্রস্তুতি নিতে শুরু করেছে। যদিও দলের শীর্ষ পর্যায়ের বেশির ভাগ নেতাই জেলে, নয়তো দেশের বাইরে পালিয়ে গেছেন।

এদিকে, আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ কিংবা ১০ বছর দূরে রাখার বিষয়টিও সামনে এসেছে। এ নিয়ে আলোচনা-সমালোচনাও হচ্ছে। প্রতিবাদে সরব হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দিয়েছেন বিবৃতিও। তিনি বলেন, আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ, শক্তিশালী রাজনৈতিক দল, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং উন্নয়ন, অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সে দলকে বাইরে রেখে নির্বাচনের কথা বলাটা একেবারেই অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক।

আওয়ামী লীগ আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে বলেও জানিয়েছিল হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয়। তারই সুরে সুর মিলিয়েছেন মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় আছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, ১৯৭৫ সালে জাতির পিতাকে সপরিবার হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিলো তখনো এরকম একটা ধাক্কা এসেছিল। সে সময়ও আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। অতএব, আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নিবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১০

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১১

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১২

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৩

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৪

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৫

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৬

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৯

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

২০
X