কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের ৬৬ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা

ছাত্রলীগের মোট ৬৬ জনকে আসামি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২৭ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির (সোহেল-আরিফ কমিটি) সদস্যরা উপাচার্য ও প্রক্টরের সাথে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে যাওয়ার পথে আগে থেকেই ক্যাম্পাসে সশস্ত্র অবস্থান নেওয়া ছাত্রলীগ সন্ত্রাসীরা স্যার এ এফ রহমান হলের সামনে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র, লাঠিসোটা, স্ট্যাম্পসহ দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ছাত্রদলের নেতাদের ওপর নৃশংস হামলা করে।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়।

ওই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্যার এ এফ রহমান হলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৬৬ জনকে আসামি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বাদী হয়ে আজ সংশ্লিষ্ট আদালতে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি বৈষ্যম্যহীন, ন্যায়ভিত্তিক, মতপ্রকাশের স্বাধীনতার অধিকারসম্পন্ন সমাজ ও রাষ্ট্র গঠনের প্রয়োজনে সন্ত্রাসী-দুর্বৃত্তদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করা অত্যাবশ্যক। বিগত ১৬ বছর ধরে দেশে যে সন্ত্রাস, অন্যায় ও ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছিল, এর যথাযথ বিচার নিশ্চিতেই এই মামলা। যাতে আগামীদিনে আবার কোনো দুর্বৃত্তরা শিক্ষাঙ্গনে অন্যায়, অপরাধ করার বা মুক্ত মতপ্রকাশ বাধাগ্রস্থ করার দুঃসাহস না করে।

গত ১৬ বছরে শিক্ষাঙ্গনে সংঘটিত সকল অপরাধের বিচার নিশ্চিতে জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর বলেও এতে বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১০

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১১

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১২

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৩

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৫

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৬

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৭

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৮

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৯

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

২০
X