কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় সম্মেলনের তারিখ জানাল গণফোরাম

গণফোরামের লোগো। গ্রাফিক্স : কালবেলা
গণফোরামের লোগো। গ্রাফিক্স : কালবেলা

নতুন নেতৃত্ব নির্বাচনে আগামী ৩০ নভেম্বর ঢাকায় জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দলটির পক্ষে মুহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর এলিফেন্ট রোডে মোস্তফা মোহসীন মন্টুর কার্যালয়ে গণফোরামের নবগঠিত সমন্বয় কমিটির সভা হয়। এই সভায় আগামী ৩০ নভেম্বর গণফোরামের জাতীয় সম্মেলন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে সভায় কো-চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, আব্দুল হাসিব চৌধুরী, মোশতাক আহমেদ, সুরাইয়া বেগম ও শাহ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বর্ধিত সভায় ভেঙে দুই ভাগ হয় গণফোরাম। একাংশের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন, অপর অংশের নেতৃত্ব দেন মোস্তফা মোহসীন মন্টু ও সুব্রত চৌধুরী। ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে গত ২৮ আগস্ট প্রায় চার বছর পর আবারও এক হওয়ার ঘোষণা দেয় দলটির দুই অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১০

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১২

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৩

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৪

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৫

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৬

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৭

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৮

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৯

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

২০
X