কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের সঙ্গে ধানের শীষের শুভেচ্ছা বিনিময় যুবদল সম্পাদকের

‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ এবং জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। ছবি : কালবেলা
‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ এবং জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। ছবি : কালবেলা

নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

শুক্রবার (০৪ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ এবং জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি শেষে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বিগত সময়ে রাজপথে অনেকে ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু সেই ত্যাগ জিয়া পরিবার থেকে বেশি নয়।

একটা মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে ৭ বছর কারাগারে রাখা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল, কিন্তু তিনি যাননি। এ দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের জনগণের কথা চিন্তা করে তিনি দেশে থেকে যান।

নেতাকর্মীদের উদ্দেশে নয়ন বলেন, সবাইকে সংযত হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কেউ যদি সংগঠন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয়, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, বর্তমান সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, সাবেক সদস্য হেদায়েত ভুঁইয়া, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১০

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১১

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১২

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৩

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৪

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৫

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৬

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৭

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৮

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১৯

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

২০
X