কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি কোনো ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে না : প্রিন্স

ময়মনসিংহে দুর্গাপূজা পরিদর্শনকালে কথা বলেন এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
ময়মনসিংহে দুর্গাপূজা পরিদর্শনকালে কথা বলেন এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিক খেলায় তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চায়। বিএনপি সকল ধর্মের ধর্ম-কর্ম স্বাধীনভাবে পালন, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং 'ধর্ম যার যার ,রাষ্ট্র সবার' নীতিতে বিশ্বাসী। বিএনপি কোনো ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে না, রাজনীতি দিয়ে প্রতিপক্ষ রাজনীতিকে মোকাবিলার নীতিতে বিশ্বাসী।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট, ঘোষগাঁও, ধোবাউড়া সদর, গোয়াতলার হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন ।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নিজের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করেন প্রিন্স। তিনি পূজার উৎসব আয়োজনে অনুদান প্রদান করেন।

পূজামণ্ডপে উপস্থিত ভক্ত ও পূজারিদের উদ্দেশে এমরান সালেহ প্রিন্স বলেন, ছাত্র-গণবিপ্লবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন হলেও তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ জন্য তারা উসকানি দিচ্ছে। তিনি এ বিষয়ে হিন্দু সম্প্রদায়ের সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নির্বিঘ্নে , নিরাপদে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা প্রদান করার আহ্বান জানান ।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১০

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১১

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১২

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৩

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৪

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৫

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৬

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৭

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৮

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৯

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

২০
X