কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০১:৩১ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

শাহবাগ থানার ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সব কার্যক্রম স্থগিত ঘোষণা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কালবেলায় সংবাদ প্রকাশের পর ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানাধীন ২০নং ওয়ার্ডের বিএনপির সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে ।

শনিবার (১২ অক্টোবর) বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিন এই সিদ্ধান্ত জানিয়েছেন।

এই সময়ে সংশ্লিষ্ট সবাইকে দলের পরিচয় দিয়ে কোনোরকম কার্যক্রম না চালাতে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (১১ অক্টোবর) ‘গুলিস্তানের ফুটপাত নিয়ন্ত্রণে এবার বিএনপি নেতা, চাঁদা না দিলেই মা'রধর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে কালবেলা।

ওই প্রতিবেদনে বলা হয়,

রাজধানীর গুলিস্তানের চারপাশের সড়ক আর অলিগলির ফুটপাতে অন্তত আড়াই হাজার থেকে ৩ হাজার দোকান বসে প্রতিদিন। আ.লীগের পতনের পর এসব ব্যবসায়ীরা মাস খানেক ছিলেন চাঁদামুক্ত। কিন্তু এখন গুলিস্তানে নতুন করে ফুটপাতের যায়গা বরাদ্দ দিতে শুরু করেছেন বিএনপির প্রভাবশালীরা। একেকটি চৌকি বসাতে দোকানিকে জামানত দিতে হয় ৫০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত।

জামানত দিতে অস্বীকার করলে মারধর আর হুমকি দেন বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি সেলিম। সাথে থাকে তার সহযোগী শাকিল। চাঁদা না দিলে দোকান উঠিয়ে দেয়ার অভিযোগ রয়েছে বিএনপি নেতা সেলিমের বিরুদ্ধে।

এসব অভিযোগের বিষয়ে মুঠোফোনে সেলিমের সঙ্গে যোগাযোগ করে কালবেলা। জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। দাবি করেন, ফুটপাতের মালিক তিনিই। এমনকি ফুটপাতে দোকান ভাড়া দেয়াও বৈধ বলে জানান সেলিম।

পল্টন থানার ওসি নাছিরুল আমিনকে বিষয়টি জানানো হলে তিনি কালবেলাকে বলেন, চাঁদাবাজির অভিযোগ করলে মামলা নেবে পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X