কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৯:১৮ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জিপিএ-৫ প্রাপ্তদের ঢাকা মহানগর ছাত্রশিবিরের সংবর্ধনা

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির। ছবি :  সংগৃহীত
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির। ছবি : সংগৃহীত

এইচএসসি ও আলিম পরীক্ষা-২৪ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ির এক মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে ঢাকা মহানগর ছাত্রশিবির।

মহানগর সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, আমাদের শিক্ষাব্যবস্থায় নৈতিকতা, ইসলাম এবং উপমহাদেশের মুসলমানদের নিজস্ব সভ্যতা-সংস্কৃতি উপেক্ষা করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম আরও বলেন, এইচএসসি ও আলিম মিলে এ বছর দেশে ১৪ লক্ষের অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ১০ লক্ষেরও বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সংখ্যার দিক থেকে এটি অবশ্যই ইতিবাচক, তবে সামগ্রিকভাবে দক্ষতা বা যোগ্যতার জায়গায় যথাযথ ভূমিকা রাখতে পারছে না, যা আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে পুনর্বিবেচনার দাবি রাখে।

মঞ্জুরুল ইসলাম আরও অভিযোগ করেন, শিক্ষাব্যবস্থাটি এমনভাবে গঠন করা হয়েছে, যাতে আন্তর্জাতিক ও দেশীয় একটি মহল আমাদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এর ফলে শিক্ষার্থীরা প্রকৃত দক্ষতা ও যোগ্যতা অর্জনে ব্যর্থ হচ্ছে, যা দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ২৪শের আন্দোলনে যেভাবে নেতৃত্ব দিয়ে এদেশ থেকে স্বৈরাচার বিদায় করেছ, তেমনিভাবে শিক্ষাব্যবস্থাসহ সকল বিভাগ থেকে আধিপত্যবাদীদের বিদায় করতে তোমাদের সচেতন থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X