মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১২:৩৪ এএম
অনলাইন সংস্করণ

নির্যাতনের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

রাজধানীর বনানীতে পাশবিক নির্যাতনের শিকার একটি শিশুর চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।

ডা. রফিকুল ইসলাম জানান, শিশুটি সুস্থ না হওয়া পর্যন্ত যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির বাবা-মায়ের হাতে নগদ অর্থও তুলে দেন।

ডা. রফিকুল ইসলাম আরও জানান, গণমাধ্যম মারফত শিশুটির ভয়াবহ নির্যাতনের খবর জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে গিয়ে শিশুটির সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। হাসপাতালে গিয়ে তিনি শিশুটির চিকিৎসকের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

উল্লেখ্য, বনানীতে নয় বছরের একটি শিশু পাশবিক কায়দায় নির্যাতনের শিকার হয়। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নির্যাতনের শিকার শিশুটির অবস্থা ভয়াবহ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ইউরোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মঈনুল হক বলেন, মেয়েটির শারীরিক কষ্ট তো আছেই, সঙ্গে আছে মানসিক আঘাতও (ট্রমা)। মেয়েটি যে ট্রমার মধ্যে আছে, তা নিয়ে তাকে হয়তো জীবনভর ভুগতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১০

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১১

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১২

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৩

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৪

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৬

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৭

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৮

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৯

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

২০
X