কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে : কাদের

বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সর্বশেষ জনমত জরিপে এখনও ৭০ শতাংশ মানুষ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সমর্থন করে এবং আগামী নির্বাচনে জনগণ তাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন : তৃণমূল নেতাদের প্রস্তুত হতে বললেন কাদের

রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বিশেষ বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেছেন, এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে। আবার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে। তবে আমরা এই দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না। এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব। আপনারা প্রস্তুত হন।

আরও পড়ুন : নির্বাচনের নামে প্রহসন করেছিলেন খালেদা জিয়া : প্রধানমন্ত্রী

তিনি বলেন, বিশ্ব সংকটের মধ্যেও একজন শেখ হাসিনা সবকিছু শক্ত হাতে মোকাবিলা করে যাচ্ছেন। এখন বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ থেকে ভালো অবস্থানে রয়েছে। কিছু দুঃখ আছে। দ্রব্যমূল্য বাড়ছে। আমরা কষ্ট পাচ্ছি। বড় বড় দেশগুলোর জন্য দ্রব্যমূল্য বাড়ছে। তবুও সব সামলিয়ে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা মাথা নত করতে জানেন না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আবার ষড়যন্ত্র চলছে, সন্ত্রাস চলছে। আবার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে। প্রস্তুত হন, শপথ নিন। শেখ হাসিনা দেখিয়েছেন আমরাই পারি। উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। নিজ দেশের টাকায় পদ্মা সেতু করে শেখ হাসিনা দেখিয়েছেন, ইয়েস আমরাই পারি।

আরও পড়ুন : রিজভীর নামে মামলা করতে ডিবিতে হিরো আলম

উপস্থিত নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মিছিল-মিটিংয়ে কিছু লোক দেখলেই ভয় পায়। আমাদের লোক অনেক বেশি। সাধারণ মানুষ আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। ভয় নেই, শেখ হাসিনা আছে। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব।

এর আগে, সকাল সাড়ে ১০টায় গণভবনে ‘শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’ নিয়ে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়। এতে দলটির তৃণমূলের প্রায় তিন হাজার নেতা যোগ দেন।

সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১০

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১১

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১২

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৩

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৪

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৫

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৬

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৭

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৮

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৯

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

২০
X