কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

দিনের ভোট রাতে করে বিএনপি ক্ষমতায় যেতে চায় না : নিরব

র‍্যালি, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা সাইফুল আলম নিরব। ছবি : কালবেলা
র‍্যালি, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা সাইফুল আলম নিরব। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব বলেছেন, বিএনপি মানুষের মন জয় করে তাদের ভোটে ক্ষমতায় যেতে চায়। কিন্তু এমন ভোটে নয়, যে ভোট দিনে না হয়ে রাতে হবে। এমন ভোটে নয়, যে ভোটে ২০১৪ সালে ১৫৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। আমরা এমন ভোট চাই- যে ভোট দিনে হবে, আমার ভোট আমি দেব। মৃত ব্যক্তির ভোটে যেন কেউ এমপি নির্বাচিত না হয়।

ডেঙ্গু সচেতনতায় প্রচার দলের ঘোষিত ধারাবাহিক ১০ দিনের কর্মসূচির পঞ্চম দিন সোমবার (২১ অক্টোবর) রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত র‍্যালি, গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নিরব বলেন, এ দেশের ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি। ভোট দেওয়ার আশায়, সুষ্ঠু নির্বাচনের আশায় ফ্যাসিবাদ হাসিনাকে বিদায় করেছে তারা। তাই কবে কোন দিন নির্বাচন দিবেন, দিন-তারিখ ঠিক করে কাজকাম শুরু করেন। তাহলে একটা ফলাফল পাওয়া যাবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে অনেক দুর্বল লোক আছে, আওয়ামী প্রীতির মানুষও আছে। এদের সরিয়ে ফেলুন। শুধু পিএইচডি ডিগ্রি অর্জন করা মানুষ দিয়ে দেশ পরিচালনা করা যায় না। এরা মানুষের সাথে কখনো মেশেনি, মানুষের জন্য কখনো কাজ করেনি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন, যার মধ্য দিয়ে একটি নির্বাচিত সুন্দর সরকার গঠিত হবে, যারা বাংলাদেশকে আবার ট্র্যাকে নিয়ে আসবে।

প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, তেজগাঁও থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলীসহ নগর বিএনপির নেতারা।

র‍্যালিতে প্রচার দলের সিনিয়র সহ-সভাপতি আল আমিন খাঁন, সিনিয়র যুগ্ম সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মেহেদী হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমিন, সহ-অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা শামীম রেজা, রাশেদসহ তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X