কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু নিয়ে সরকারকে আরও সতর্ক হওয়া উচিত ছিল : আমিনুল হক 

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে বিএনপির লিফলেট বিতরণ। ছবি : সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে বিএনপির লিফলেট বিতরণ। ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, দেশে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডের মুসলিম বাজার থেকে শুরু করে পুরো ওয়ার্ডের এলাকাজুড়ে বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে এ দেশের জনগণের প্রত্যাশা অনেক বেশি; কিন্তু সরকার প্রত্যাশা অনুযায়ী এগিয়ে আসতে পারেননি। ডেঙ্গু প্রতিরোধ কিংবা দেশের যে কোনো দুর্যোগকালীন কঠিন সময়ে সরকারকেই দ্রুততার সঙ্গে কার্যকর ভূমিকা রাখতে হয়। কিন্তু বাস্তবিক অর্থে আমরা তাদের কাছ থেকে জনগণের চাহিদা পূরণে আশানুরূপ ভূমিকা দেখিনি। সরকারের সক্রিয় ভূমিকা থাকলে এত মৃত্যু, এতো প্রাণহানি ঘটত না।

বিএনপি জনগণের দল, জনগণের পাশে থেকে কাজ করে- এমনটা জানিয়ে দলটির এই কেন্দ্রীয় নেতা বলেন, সেই জায়গা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা দলের পক্ষ থেকে ডেঙ্গু চিকিৎসা এবং ডেঙ্গু হলে কী করণীয়- এই বিষয়ে লিফলেটের মাধ্যমে জনগণকে সচেতন করছি।

তিনি বলেন, শুধু ডেঙ্গুকালীন সময়েই নয়, দেশের যে কোনো দুর্যোগকালীন সময়ে, করোনা সময়ে, মহামারির সময়ে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে থেকে কাজ করেছে। পক্ষান্তরে স্বৈরাচার আওয়ামী লীগ গত ১৭ বছরে জনস্বার্থে মানুষের পাশে না দাঁড়িয়ে নিজেদের পকেটের উন্নয়নে ব্যস্ত ছিল।

আমিনুল হক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে যে কীটনাশক ব্যবহার করেছে তা ভেজাল ছিল। ভেজাল থাকার কারণে মশার উপদ্রব কমেনি বরং আরও বেড়েছে, পাশাপাশি ডেঙ্গুর প্রকট আমরা সবসময় দেখেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X