কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ৩১ দফা নিয়ে দেয়াল লিখন ছাত্রদলের

তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা লিখন কার্যক্রম পরিচালনা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা লিখন কার্যক্রম পরিচালনা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা লিখন কার্যক্রম পরিচালনা করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রাজধানীর পলাশীর মোড় থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত দেয়াল লিখন কার্যক্রম পরিচালনা করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ডেফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সৌমিক আহমেদ অরণ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান হৃদয়, মোহাম্মদ সোহেল রানা, ঢাকা কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ছাত্রদলের সহ-সভাপতি নওরোজ আমিন দ্বীপ্ত, বুটেক্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন কাজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দিপু আহমেদ, তেজগাঁও কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাজিম, বাংলা কলেজ ছাত্রনেতা তরিকুল ইসলাম নয়ন, হাবিব, নাইম, রাকিব, সাবাব মুকিত, কুশলসহ অর্ধশত ছাত্রনেতা।

কর্মসূচি প্রসঙ্গে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, পলাশী মোড় থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার দেয়াল লিখন কর্মসূচি পালন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রথম স্বাধীনতার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা ঘোষণা করেছিলেন ও বাস্তবায়ন হয়েছিল এবং দ্বিতীয় স্বাধীনতার আগে দেশনায়ক তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছিলেন, এখন সেটা বাস্তবায়ন করার সময়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১০

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১১

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১২

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৩

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৬

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৭

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

২০
X