কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ
অলি-রেদোয়ান ছাড়া

এলডিপির প্রেসিডেন্ট-মহাসচিব হিসেবে কারও নাম প্রচার করলে ব্যবস্থা : এলডিপি

বাঁ দিক থেকে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল ( অব.) অলি আহমদ ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। ছবি : কালবেলা
বাঁ দিক থেকে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল ( অব.) অলি আহমদ ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। ছবি : কালবেলা

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। কোনো গণমাধ্যম এলডিপির প্রেসিডেন্ট ও মহাসচিব পদে অন্য কোনো ব্যক্তির নাম প্রচার করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (০১ নভেম্বর) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক।

সালাহ উদ্দীন রাজ্জাক বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি নির্বাচন কমিশন কর্তৃক ১নং নিবন্ধিত রাজনৈতিক দল। যার প্রতীক ছাতা। দলটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। যিনি গত ১৬টি বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি বাংলাদেশের স্বতন্ত্র একটি রাজনৈতিক দল। এর কোনো একাংশ বা ভগ্নাংশ নেই। কিন্তু বেশকিছু দিন যাবৎ আমরা লক্ষ করছি, একটি কুচক্রীমহল বিভিন্ন পত্রপত্রিকা এবং টিভি মিডিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির একাংশ বা এলডিপি নাম ব্যবহার করে অন্য কারও বক্তব্য, বিবৃতি প্রচার করছে। এমনকি পত্রিকা বা টিভি মিডিয়াগুলোও তাদের নামের সঙ্গে এলডিপি উল্লেখ করে ভুল তথ্য প্রচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে।

সালাহ উদ্দীন রাজ্জাক বলেন, গতকাল ৩১ অক্টোবর কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনে একটি মহলের সংবাদ এলডিপির নামে প্রচার করেছে, যা দুঃখজনক। যে কেউ বিবৃতি দিলেই যদি তা নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত দল-এলডিপির নামে প্রকাশ করা হয়, তা হবে অপসাংবাদিকতার শামিল। আমরা এলডিপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল ( অব.) অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। এই দুজনের পরিবর্তে কোনো গণমাধ্যম অন্য কোনো ব্যক্তির নাম এলডিপির প্রেসিডেন্ট ও মহাসচিব হিসেবে প্রচার করলে সেই গণমাধ্যমের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X