কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি বংশোদ্ভূত নাসরি আফসুরা হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচিত

ফিলিস্তিনি বংশোদ্ভূত নাসরি আফসুরা। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনি বংশোদ্ভূত নাসরি আফসুরা। ছবি : সংগৃহীত

হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত নাসরি আফসুরা। তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন। দেশটিতে গত ৩০ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছ। এর তিন সপ্তাহেরও বেশি সময় পর বুধবার (২৪ ডিসেম্বর) ফলাফল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেগুসিগালপার সাবেক মেয়র আসফুরাকে ট্রাম্প নির্বাচনের আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ‘হন্ডুরাসে স্বাধীনতার একমাত্র প্রকৃত বন্ধু’ বলে উল্লেখ করেন এবং জনগণকে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

নির্বাচনের আগে ট্রাম্প হুঁশিয়ারি দেন, আসফুরা জয়ী না হলে হন্ডুরাসে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি আসফুরার ন্যাশনাল পার্টির সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে ক্ষমা করে দেন। তাকে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অস্ত্রসংক্রান্ত মামলায় ৪৫ বছরের সাজা ভোগ করছিলেন।

ভোট গণনায় বিলম্বের মধ্যে ট্রাম্প আবারও নির্বাচনে হস্তক্ষেপমূলক মন্তব্য করেন বলে দাবি করেছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, কোনো প্রমাণ ছাড়াই তিনি জালিয়াতির অভিযোগ তোলেন এবং বলেন, প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকা আসফুরার অবস্থান বদলানো হলে ‘ভয়াবহ পরিণতি’ হবে।

বিশেষজ্ঞদের মতে, আসফুরার প্রতি ট্রাম্পের এই সমর্থন লাতিন আমেরিকায় একটি রক্ষণশীল রাজনৈতিক বলয় গড়ে তোলার বৃহত্তর কৌশলের অংশ। এই বলয়ের মধ্যে এল সালভাদরের নায়িব বুকেলে থেকে শুরু করে আর্জেন্টিনার হাভিয়ের মাইলেই পর্যন্ত নেতাদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন ট্রাম্প।

এদিকে বিরোধী প্রার্থী সালভাদর নাসরাল্লা ও ক্ষমতাসীন লিব্রে দল ট্রাম্পের মন্তব্যকে সরাসরি নির্বাচনে হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে। ডিসেম্বরের শুরুতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসরাল্লা বলেন, শেষ মুহূর্তে ট্রাম্পের হস্তক্ষেপ তার জয়ের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে।

নির্বাচনের ফল ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট-নির্বাচিত আসফুরাকে অভিনন্দন জানায় এবং সমৃদ্ধি ও নিরাপত্তা এগিয়ে নিতে তার প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি সব পক্ষকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানান, যাতে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর’ নিশ্চিত হয়।

অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) মহাসচিব আলবার্ট রামদিন বলেন, সংস্থাটি নির্বাচনের ফলাফল ‘নোট করেছে’ এবং আগামী কয়েক দিনের মধ্যে পর্যবেক্ষণ সংক্রান্ত প্রতিবেদন ও সুপারিশ প্রকাশ করবে। তিনি স্বীকার করেন, নির্বাচনী প্রক্রিয়ায় নানা জটিলতা ছিল এবং এখনো সব ভোটের পূর্ণ পুনর্গণনা শেষ হয়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X