কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

জুমার নামাজের পর বায়তুল মোকাররমে বিক্ষোভ করবে হেফাজত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদ জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জামিয়া রাহমিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃংখলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। ইসকন দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে। ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি জানান নেতৃবৃন্দ। সেই সাথে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

তারা বলেন, উলামায়ে কেরাম বহুবার ইসকনের উগ্রবাদী কার্যক্রম নিয়ে সতর্ক করেছেন, কিন্তু সরকার ব্যবস্থা নেয়নি। এবার আমরা ইসকনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের দিকে তাকিয়ে আছি। যদি আদালত নিষিদ্ধ করতে ব্যর্থ হয়, তাহলে আলেম সমাজ প্রতিরোধ গড়ে তুলবে।

বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা জালালুদ্দীন, মুফতী বশিরুল্লাহ, মুফতী মুনির হুসাইন কাসেমী, মুফতী কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মহিউদ্দিন মাসুম, মাওলানা জুবায়ের আহমাদ, মুফতী আজহারুল ইসলাম, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা এনামুল হক মুসা, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা শরিফ উল্লাহ, মুফতী আমিনুল ইসলাম কাসেমী, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা শরিফ হোসাইন এবং মাওলানা বশিরুল হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X