কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০১:০০ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন : অধ্যাপক মুজিবুর রহমান

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

জামায়াতের নায়েবে আমির বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দরকার, এ জন্য আমরা ৪১ দফা দিয়েছি। এখন অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে হবে। আওয়ামী লীগ সরকার গণেন্ত্রের বড় শত্রু উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত সরকার এদেশের নির্বাচন নিয়ে ডাকাতি করেছে, দিনের ভোট রাতে হয়েছে। ২০২৪ সালে ডামি নির্বাচন করেছে, কাউকে না পেয়ে নিজেদের মধ্যেই খেলার আয়োজন করেছিল। চুরি-ডাকাতি করে এরা দানবে পরিণত হয়েছে। সামাজিক অশান্তি ও বিশৃঙ্খলা দূর করতে কোরআন-হাদিসের আলোকে রাষ্ট্র ব্যবস্থাপনারও কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত দেশ আল্লাহর বিধান অনুযায়ী চলবে না, ততক্ষণ প্রকৃত বিজয় সম্ভব না। মানুষকে মানুষের গোলামী থেকে মুক্তির জন্য সংগ্রাম করতে হবে। মানব রচিত মতবাদ আর নয়, ইসলামি বিধানে দেশ পরিচালনার পথ প্রসারিত করতে জামায়েত ইসলাম আন্দোলন কারছে। কোরআন হাদিসের বিধান সমাজে কায়েম করলে মানুষ আর মানবরচিত বিধানের দিকে ছুটবে না বলেও মন্তব্য করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১০

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১১

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১২

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৩

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৪

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৫

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৬

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৭

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৮

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৯

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

২০
X