কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াবে : এবি পার্টি

এবি পার্টির নেতারা বলেছেন, দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবে। ছবি : সংগৃহীত
এবি পার্টির নেতারা বলেছেন, দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবে। ছবি : সংগৃহীত

বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার ভারতীয় ষড়যন্ত্র কখনো সফল হবে না বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির নেতারা বলেছেন, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশ দূতাবাসে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে এবি পার্টি আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে এ মন্তব্য করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক।

বিএম নাজমুল হক বলেন, বাংলাদেশ দূতাবাসে হামলার মাধ্যমে ভারত তাদের আসল চরিত্র প্রকাশ করেছে। তারা আমাদের দীর্ঘকালের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের মানুষ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না।

এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রানা বলেন, আমাদের পতাকা পদদলিত করার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে, ভারত বন্ধুত্বের যোগ্য নয়। তাদের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীকে অবিলম্বে থামাতে হবে, নতুবা এই আগুন নিভবে না।

কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল বলেন, অ্যাম্বেসিতে হামলা এবং পতাকায় আগুন দেওয়ার ঘটনায় বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ। আমরা ভারতকে সতর্ক করছি, এই ধরনের কার্যকলাপ বন্ধ না হলে জনগণের প্রতিবাদ আরও তীব্র হবে।

বিক্ষোভ শেষে মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- দলের সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন ও ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসির, কেফায়েত হোসেন তানভীর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, যুবপার্টির প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেন্দ্রীয় কমিটির সদস্য সুমাইয়া শারমিন ফারহানা, শাহীনুর আক্তার শীলাসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X