কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার বাসায় পাকিস্তানের হাইকমিশনার

বেগম খালেদা জিয়া ও পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। ছবি : সংগৃহীত
বেগম খালেদা জিয়া ও পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশানের বাসায় গেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির খান জানান, গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় একটি কূটনৈতিক কর্মসূচি রয়েছে।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও শামা ওবায়েদ প্রমুখ।

এর আগে শুক্রবার (২৩ আগস্ট) বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন দেশটির হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।

এসময় বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ (সকল পদ স্থগিত)।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এরমধ্যে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আলোচনায় এসেছে। এছাড়া স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে এবং পারিপার্শ্বিক সুসম্পর্ক, শ্রদ্ধা ও সম্মান রেখে একে-অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যেতে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X