কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ভ্রমণ সতর্কতা হালনাগাদ যুক্তরাজ্যের

যুক্তরাজ্যের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা জারি করা হয়েছে। পার্বত্য অঞ্চলের তিন জেলাকে কেন্দ্র করে এ সতর্কবার্তা দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের নাগরিকদের উদ্দেশ্যে হালনাগাদ ভ্রমণ পরামর্শে এ সতর্কবার্তা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, পার্বত্য তিন জেলার প্র‌ত্যন্ত এলাকায় নিয়মিত সহিংসতা এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের খবর পাওয়া যাচ্ছে । এসব এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণে বিরত থাকতে বলা হয়েছে।

সতর্কবার্তায় কারণ হিসেবে বলা হয়েছে, বিশ্বজুড়ে যুক্তরাজ্যের স্বার্থ ও ব্রিটিশ নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। ফলে যারা যুক্তরাজ্য ও ব্রিটিশ নাগরিকদের টার্গেট মনে করা গোষ্ঠী ও ব্যক্তির দ্বারা হামলার আশংকা রয়েছে।

ভ্রমণের জন্য সতর্কতা জারি করে যুক্তরাজ্যের হাইকমিশন পরামর্শ দিয়েছে, চারপাশ সম্পর্কে সতর্ক থাকতে হবে। বিশেষত পুলিশি স্থাপনাগুলোর আশপাশে সতর্কতা অবলম্বন করতে হবে। বড় ধরনের সমাবেশ বা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত এলাকাগুলো এড়িয়ে চলুন।

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে হাইকমিশন জানিয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্টে বাংলাদেশে ব্যাপক সহিংসতা দেখা দেয়, যার ফলে বহু প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি এখনো অস্থির রয়েছে এবং রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনো অব্যাহত রয়েছে।

এসব সমাবেশ সহিংসতায় রূপ নিতে পারে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে পরিণত হতে পারে। পাশাপাশি, দেশজুড়ে শহর ও নগরে বিক্ষোভ, ধর্মঘট, সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে, যা প্রাণঘাতী হতে পারে।

হাইকমিশন আরও জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা পুলিশের কার্যক্রমে প্রভাব ফেলেছে। কিছু থানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে বেশিরভাগ থানার কার্যক্রম পুনরায় সচল করা সম্ভব হয়েছে। তবে সব পুলিশ সদস্য এখনো কাজে ফিরেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

মরক্কোর হারে নোরার চোখে জল, ‘প্রেমিক’ হাকিমির জন্য কী লিখলেন?

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১০

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১১

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১২

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৩

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

১৪

ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১৫

ডিবিটি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন

১৬

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ

১৭

ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প

১৮

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

১৯

সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে সুরঙ্গ, জনমনে আতঙ্ক 

২০
X