কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ১০:২৫ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দিলে ‘জিভ কেটে ফেলার’ নির্দেশ আ.লীগ নেতার

নারায়ণগঞ্জে দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেউ অশালীন বক্তব্য দিলে তার জিভ কেটে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।

শনিবার (১২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর গেট এলাকায় দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে নেতাকর্মীদের এ নির্দেশ দেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে খোকন সাহা বলেন, শেখ হাসিনার সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে কেউ অশালীন বক্তব্য রাখলে বা কথা বললে সঙ্গে সঙ্গে অ্যাকশনে চলে যাবেন। ওদের জিভ কেটে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গাতে ফেলে দেবেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনতে চায়। নাশকতা করলে, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করলে এক ইঞ্চি ছাড় দেব না। বাংলাদেশের কোথায় কী হবে জানি না, নারায়ণগঞ্জে আপনারা রক্ষা পাবেন না।

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, সাবেক সহসভাপতি রবিউল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১০

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১১

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১২

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৩

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৪

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৫

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৬

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৭

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৯

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

২০
X