কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

আব্দুল্লাহ মো. তাহেরকে নিয়ে ইলিয়াসের বক্তব্যের নিন্দা জামায়াতের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সম্পর্কে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্যের নিন্দা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ।

রোববার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে ‘আসিফ নজরুল মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে ইউটিউবারদের পেছনে দৌঁড়াচ্ছেন’ শিরোনামে প্রচারিত ভিডিও’র এক জায়গায় ‘জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ভারতের লবিং মেইনটেইন করেন’ বলে যে মন্তব্য করেছেন তা আদৌ সঠিক নয়। এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো- জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল। জামায়াতে ইসলামীর সকল কার্যক্রম প্রকাশ্য। শুধু ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নন, জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী অন্য কোনো দেশের লবিং মেইনটেইন করে চলেন না।

এতে বলা হয়, জামায়াতের প্রত্যেক নেতাকর্মী দলীয় আদর্শের ভিত্তিতে পরিচালিত হন। জামায়াতে ইসলামীর কোনো নেতা বা কর্মীর দেশ-বিদেশের কারোর সঙ্গে লবিং করে চলার কোনো সুযোগ নেই। তাই জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এ জাতীয় মন্তব্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য আমরা সকল মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১০

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১১

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১২

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৩

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৪

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৫

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৬

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৭

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৯

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

২০
X