কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

নরেদ্র মোদির টুইট বার্তার প্রতিবাদ জানাল গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের লোগো। ছবি : কালবেলা
গণঅধিকার পরিষদের লোগো। ছবি : কালবেলা

বাংলাদেশকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশের বিজয় দিবসকে ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আজকের এই বিজয় দিবসে, সেইসব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই, যারা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিল।’

গণঅধিকার পরিষদের নেতারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিদের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এই স্বাধীনতার যুদ্ধকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করা মানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অস্বীকার করা। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতকে অবমাননা করা।

নেতারা বলেন, আমরা রক্ত দিয়ে পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি দিল্লির দাসত্ব করবার জন্য নয় । সীমান্তে যারা হত্যা করেছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আগামীর বাংলাদেশ হবে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১০

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১১

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১২

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৩

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৪

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৬

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৭

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৮

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৯

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০
X