কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গুপ্তহত্যায় ছাত্রশিবিরের উদ্বেগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী জসিম উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা এবং সম্প্রতি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (১৮ ডিসেম্বর) ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে নেতারা দ্রুততম সময়ের মধ্যে এসকল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে ছাত্রশিবির নেতারা বলেন, ‘গতকাল রাতে জুলাই বিপ্লবের সহযোদ্ধা জসিম উদ্দিন এবং সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত ও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহান গুপ্তহত্যার শিকার হয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। জুলাই আন্দোলনকে সফল গণঅভ্যুত্থানে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর এই হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়। এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড, যা দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি।’

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নেতারা বলেন, ‘আন্দোলনের নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বারবার হামলা ও হত্যার শিকার হচ্ছেন। অথচ তাদের নিরাপত্তার বিষয়ে সরকারের যথাযথ উদ্যোগ দৃষ্টিগোচর হচ্ছে না। যাদের ত্যাগের ফলে বাংলাদেশ স্বৈরাচারের শাসন থেকে মুক্তি পেয়েছে, তাদের প্রতি এমন অবহেলা অত্যন্ত দুঃখজনক। বর্তমান সরকারের এই নির্বিকার ও নির্লিপ্ত ভূমিকা দেশের পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে, যা আমাদের কাম্য নয়।’

নেতারা আরও বলেন, ‘এসব অশুভ শক্তির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়ে যত দ্রুত সম্ভব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দোষীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১২

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৩

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৪

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৫

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৭

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৮

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৯

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

২০
X