কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ জেএসডির 

জাতীয় সমাজতান্ত্রিক দলের লোগো। ছবি : সংগৃহীত
জাতীয় সমাজতান্ত্রিক দলের লোগো। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ ও জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি ও স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব এবং সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন।

সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে তাদের বীরত্ব ও অবদানের কারণেই আমরা একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। কিন্তু স্বাধীন দেশে রাজনৈতিক প্রতি হিংসার বশবর্তী হয়ে মুক্তিযোদ্ধাদের বা রাষ্ট্রের কোনো নাগরিকের সম্মানহানি কিংবা মর্যাদাহানি সত্যিই হতাশাজনক। প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা পুনরুদ্ধারের জন্যই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। কেউ যদি কোনো অপরাধে সম্পৃক্ত থাকে, তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা দেশের জন্য অমঙ্গলজনক।

বিবৃতিতে আরও বলা হয়, আমাদের মনে রাখা দরকার— আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই ’৭১-এর প্রেরণাকে ধারণ করে ’২৪-এর গণঅভ্যুত্থান সংঘঠিত হয়েছে। ফলে ’২৪- এর মূল্যবোধকে ধারণ করতে হলে রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরত থাকা জরুরি। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার আহবান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X